ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় মজুত রেখে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : Mar 15, 2026 ইং
বরগুনায় মজুত রেখে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন: বরগুনায় মজুত রেখে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা
ad728
বরগুনায় বাসায় মজুত রেখে নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ৩০-৪০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রি করতে গিয়ে এনএসআইয়ের হাতে ধরা পড়েছেন মো. আবুল বাসার (৪৮) নামে এক ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়

রোববার (১৫ মার্চ) বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন খেজুরতলা এলাকায় ফাহিম স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান সংলগ্ন মালিকের বাড়িতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক সময়ে বরগুনার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই সদস্যরা গোপনে নজরদারি শুরু করেন। নজরদারির এক পর্যায়ে তারা দেখতে পান, গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় ব্যবসায়ী আবুল বাসার তার দোকানে পেট্রোল না রেখে পেছনের একটি বাড়িতে পেট্রোল মজুত করে সেখান থেকে গোপনে ক্রেতাদের কাছে লিটার প্রতি ৩০-৪০ টাকা বেশি দামে বিক্রি করছিলেন। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন অনুযায়ী ব্যবসায়ী মো. আবুল বাসারকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেল নিয়ে একটি কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এ সুযোগ কাজে লাগিয়ে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। আসা করি বরগুনায় কোনো সংকট তৈরি হবে না।তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা করেন, তাহলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। বরগুনাবাসীর স্বস্তি নিশ্চিত করতে এবং জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্

বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্

ad300