ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : Mar 25, 2026 ইং
পাথরঘাটায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন: পাথরঘাটায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা-এ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ। গত বুধবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ অভিযান শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নীলরতন সরকার, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি আবুসালেহ জসিম, সহ-সভাপতি জামাল হোসেন, সাংবাদিক সুমন মোল্লা, তাওহিদুল ইসলাম শুভ, মাহমুদুল হাসান রনিসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

বদিউজ্জামান সাহেদ বলেন, ডেঙ্গুর কারণে বরগুনা জেলাকে একাধিকবার হটস্পট ঘোষণা করা হয়েছে। অতীতে পাথরঘাটায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এ বছর আগেভাগেই প্রতিরোধমূলক কার্যক্রম চালু রাখার নির্দেশনা থাকায় তারই অংশ হিসেবে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী হাসপাতালের পেছনের পরিত্যক্ত স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। সবাই যদি নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যাবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নীলরতন সরকার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত অংশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত নির্দেশনা অনুযায়ী এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে এবং এতে বদিউজ্জামান সাহেদের উদ্যোগ প্রশংসনীয়।

তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট থাকায় নিয়মিতভাবে ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না। যদিও এ কাজটি পৌরসভার করার কথা, কিন্তু তা নিয়মিতভাবে হচ্ছে না। স্থানীয় মানুষ স্বেচ্ছায় এভাবে এগিয়ে এলে পাথরঘাটাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন 🦟

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ধরায় ঝুঁকিতে ১৫ গ্রামের মানু

তালতলীতে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ধরায় ঝুঁকিতে ১৫ গ্রামের মানু

ad300