ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

যৌতুক মামলায় ৪৩তম বিসিএস বেতাগীর ভাইরাল প্রভাষক গ্রেপ্তার!

  • প্রকাশের সময় : Aug 9, 2026 ইং
যৌতুক মামলায় ৪৩তম বিসিএস বেতাগীর ভাইরাল প্রভাষক গ্রেপ্তার! ছবির ক্যাপশন: 43rd BCS Betagir viral lecturer arrested in dowry case! Daily_Seshkatha_Barguna_News
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: চট্টগ্রামে যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ ওঠে। দাবি করা টাকা দিতে না পারায় তাঁকে মানসিক চাপ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী মাকসুদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে বাদী অভিযোগ করেন, তাঁর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছিল। টাকা দিতে না পারায় আসামি তাঁকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে মাকসুদুল হাসানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মাকসুদুল হাসান গ্রেপ্তারের আগে গত জুলাইয়ের প্রথম দিকে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর কথিত সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। স্থানীয়ভাবে জানা গেছে, ওই তরুণী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়। তবে সংশ্লিষ্টদের ভাষ্য, ওই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা এবং মাকসুদুল হাসানের বিরুদ্ধে করা যৌতুকের মামলাটি পৃথক বিষয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার খাজুরতলা আশ্রয়ণে মাদক ও পারিবারিক কলহে ঝরল ১টি তাজা

বরগুনার খাজুরতলা আশ্রয়ণে মাদক ও পারিবারিক কলহে ঝরল ১টি তাজা

ad300