ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

ফেরিতে উঠতে গিয়ে বরগুনাগামী গরুর ট্রাক কঁচা নদীতে ডুবে গরুর মৃত্যু!

  • প্রকাশের সময় : Aug 7, 2026 ইং
ফেরিতে উঠতে গিয়ে বরগুনাগামী গরুর ট্রাক কঁচা নদীতে ডুবে গরুর মৃত্যু! ছবির ক্যাপশন: ফেরিতে উঠতে গিয়ে বরগুনাগামী গরুর ট্রাক কঁচা নদীতে ডুবে গরুর মৃত্যু!
ad728
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বরগুনাগামী একটি গরুবাহী মিনি ট্রাক কঁচা নদীতে পড়ে গেছে। এতে ট্রাকে বাঁধা অবস্থায় থাকা গরুটি পানিতে ডুবে মারা যায়। তবে ট্রাকচালক প্রাণে রক্ষা পেলেও মিনি ট্রাকটি পুরোপুরি নদীতে তলিয়ে যায়!

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ন ১৮-৬৮৪১ নম্বরের একটি মিনি পিকআপ একটি গরু নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা দেয়। টগড়া ফেরিঘাটে পৌঁছানোর পর ফেরির চালক মো. কামরুল ইসলাম ও তাঁর সহকারী মো. বাতেনের নির্দেশনা অনুযায়ী চালক মীর তানজিদ হোসেন বিপ্লব গাড়িটি ফেরিতে তোলার চেষ্টা করেন। এ সময় ফেরির ডালা সঠিকভাবে আটকানো না থাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কঁচা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের সঙ্গে বাঁধা অবস্থায় থাকা গরুটি তাৎক্ষণিক পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় গরুটির মরদেহ উদ্ধার করা হলেও মিনি ট্রাকটি নদীর তলদেশে ডুবে যায়। পিকআপের চালক রুবেল অভিযোগ করে জানান, ফেরিতে দায়িত্বরত এক কর্মচারীর ইশারায় তিনি গাড়ি নিয়ে উঠতে শুরু করেন। কিন্তু গাড়িটি পুরোপুরি ওঠার আগেই ফেরি চালু দেওয়ায় পেছনের চাকা ফেরির বাইরে চলে যায় এবং মুহূর্তেই পিকআপটি নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা গরুটি পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনায় গরুর মালিক মোহাম্মদ রুবেল ও পিকআপ চালক পানিতে পড়ে গুরুতর আহত হন। তবে কিছুক্ষণ পর তাঁরা সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। এদিকে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, পিকআপটি যখন উঠতে চেয়েছিল তখন ফেরি কর্তৃপক্ষ সংকেত দিয়েছিল। কিন্তু চালক ভেবেছিলেন উঠে যেতে পারবেন। এর মধ্যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং পরে আবার গাড়ি স্টার্ট দিলে ফেরিতে উঠতে পারেনি। এ ছাড়া পিকআপটি যার, তিনি নিজেই নদী থেকে সেটি উঠিয়ে নিয়েছেন।

গরুর মালিক বরগুনা সদরের বাসিন্দা মো. রুবেল মোল্লা জানান, মৃত গরুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। ঘটনার পর থেকেই ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে সংবাদ লেখা পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির ডালা সঠিকভাবে বন্ধ না থাকা এবং অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বামনায় ৬ মামলার পলাতক আসামি মামুন গ্রেপ্তার

বরগুনার বামনায় ৬ মামলার পলাতক আসামি মামুন গ্রেপ্তার

ad300