ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পরীক্ষায় নকলমুক্ত করতে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পরীক্ষায় নকলমুক্ত করতে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন: আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পরীক্ষায় নকলমুক্ত করতে প্রস্তুতি সভা
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউটস ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম, আমতলী সরকারি এ কে হাই স্কুলের প্রধান শিক্ষক মো. বজলুল রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহামুদ সেলিম এবং আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। 

এদিকে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে একই দিনে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে আরেকটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সেলিম মাহামুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, আবদুস সালাম, মো. বজলুর রহমান, মো. শাহ আলম, এম. এ. হান্নান, মাহাবুব আলম, হল সুপার মোয়াজ্জেম হোসেন, গাজি গোলাম ফারুক প্রমুখ।

সভায় পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, যে কোনো মূল্যে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও হল সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে না পারায় UNO-এর হ

বরগুনায় ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে না পারায় UNO-এর হ

ad300