বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অভিযান চালিয়ে মো. রাব্বানী গাজী (২৪) ও মো. নুরুজ্জামান খা (২০)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হলিডে ফান ওয়ার্ল্ড শিশু পার্কের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বরগুনায় গাঁজা-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময় : Sep 16, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনা সদরের খাজুরতলা এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত দুই যুবক।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News