আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গত রবিবার (২২ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে জিএম রায়হানকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাফর গাজীর ছেলে। পুলিশ জানায়, শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টির ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ওই মামলার আসামি জিএম রায়হানকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News