তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার করইবারিয়া বাজারে প্লাস্টিক মিশ্রিত চাল বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ক্রেতাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী রফিক মুসল্লী আমতলীর শ্রী শ্রী মা লক্ষ্মী নারায়ণ ভান্ডারের স্বত্বাধিকারী অমল কৃষ্ণ সাহার দোকান থেকে দয়াল ভান্ডারের নুরজাহান চাল পাইকারি কেনেন। পরে ওই চালের এক বস্তা করইবারিয়া ইউনিয়নের কাজী সহিদুল ইসলামের কাছে বিক্রি করেন। চাল রান্নার প্রস্তুতিকালে পানিতে ভেসে ওঠায় সন্দেহ সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন ক্রেতা। এ ঘটনায় চালের গুণগত মান যাচাই করে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে চালের সঙ্গে প্লাস্টিক মেশানো হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
তালতলীর করইবারিয়ায় প্লাস্টিক মিশ্রিত চাল বিক্রির অভিযোগ!
- প্রকাশের সময় : Oct 27, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার তালতলীতে প্লাস্টিক মিশ্রিত চাল বিক্রির অভিযোগ, ক্রেতাদের মধ্যে ক্ষোভ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News