ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনায় বিষখালীর তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি!!

  • প্রকাশের সময় : Apr 11, 2026 ইং
বরগুনায় বিষখালীর তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি!! ছবির ক্যাপশন: বরগুনায় বিষখালীর তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি!!
ad728

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগরকাঠী গ্রামে বিষখালী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ কয়লা চুল্লিগুলো বারবার অভিযান, জরিমানা ও ভাঙচুরের পরও বন্ধ হচ্ছে না। কিছুদিন বন্ধ থাকার পরই পুনরায় চালু হচ্ছে এসব পরিবেশবিধ্বংসী চুল্লি। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযানে চুল্লিগুলোতে জরিমানা করা এবং অনেক ক্ষেত্রে ভেঙে ফেলা হলেও অদৃশ্য প্রভাব ও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় পুনরায় কার্যক্রম শুরু করছে সংশ্লিষ্টরা। ফলে প্রশাসনিক পদক্ষেপ বাস্তবায়নে স্থায়িত্বের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

চুল্লিগুলো থেকে নির্গত ঘন কালো ধোঁয়া আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে। এতে থাকা কার্বন মনোক্সাইড ও সালফার ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি ও ব্রংকাইটিসসহ শ্বাসতন্ত্রজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানা গেছে।

এছাড়া কয়লা পোড়ানোর বর্জ্য ও বিষাক্ত পদার্থ সরাসরি বিষখালী নদীতে মিশে জলজ প্রাণীর জন্য হুমকি তৈরি করছে। এতে মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকাও ঝুঁকির মুখে পড়েছে। নদীকেন্দ্রিক এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

স্থানীয় সচেতন মহল বলছে, শুধু জরিমানা বা ভাঙচুর করে দায় শেষ করলে হবে না। এসব অবৈধ চুল্লি স্থায়ীভাবে বন্ধে কঠোর আইনি ব্যবস্থা, নিয়মিত তদারকি এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব জানান, চুল্লিগুলো পুনরায় চালু হলে আবার মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রয়োজনে মামলা দায়েরসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, “একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জরিমানাকে উপেক্ষা করে আবার কার্যক্রম শুরু করছে, যা সম্পূর্ণ আইনবিরোধী।”

পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও কঠোর অবস্থান নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় বিষখালী নদী তীরবর্তী এই নীরব দূষণ ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত ও মানবিক সংকটে রূপ নিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ad300