বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ সালমা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে আমতলী থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আল মামুন হাওলাদারের নেতৃত্বে পশ্চিম চিলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ফারুক খানের স্ত্রী সালমা আক্তারকে তার স্বামীর বসতঘর থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালমা আক্তার পশ্চিম চিলা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার!
- প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News