‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • প্রকাশের সময় : Sep 28, 2026 ইং
বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ছবির ক্যাপশন: বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও শুকতারা মহিলা সমিতির সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য ছিল— “ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা।”

গত সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬)- সকালে র‌্যালি ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক বরগুনার সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাকের সাবেক সভাপতি মনির হোসেন কামাল।

সভায় বক্তব্য দেন উই ক্যান বাংলাদেশের কো-অর্ডিনেটর শাহবাজ মোহাম্মদ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা এনজিও ফোরামের সভাপতি ও সাংবাদিক জাকির হোসেন মিরাজ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, শুকতারা মহিলা সমিতির নির্বাহী পরিচালক কাজল রানী দাস, বরগুনা সদর হাসপাতাল এসিজির সমন্বয়ক অ্যাডভোকেট সোহেলসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের আগে বরগুনা জেলার ৭১টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল নিয়ে পরিচালিত একটি সার্ভের প্রতিবেদন ও বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এতে সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রকাশ ও নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

আলোচকরা বলেন, নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। ডিজিটাল যুগে অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্যের প্রবাহ সীমিত করার পরিবর্তে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সহজলভ্য করা জরুরি। একই সঙ্গে তথ্য অধিকার আইন যথাযথভাবে প্রয়োগ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টালে নিয়মিত ও হালনাগাদ তথ্য প্রকাশের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় আখড়াবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

বরগুনায় আখড়াবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

ad300