‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

তালতলীতে নিলামের আড়ালে টেংরাগিরি বনের অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

  • প্রকাশের সময় : Nov 8, 2026 ইং
তালতলীতে নিলামের আড়ালে টেংরাগিরি বনের অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ ছবির ক্যাপশন: তালতলীতে নিলামে বিক্রি হওয়া গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ!
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে ঝড়ে পড়ে যাওয়া গাছ নিলামে বিক্রির আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিলাম ক্রেতা মো. সোহেল রানার বিরুদ্ধে বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে আমতলী রেঞ্জের (তালতলী) নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের আওতায় ৫ ও ৬ নম্বর লটে মোট ৫০টি ঝড়ে পড়া গাছ নিলামে বিক্রি করা হয়। ৭৪ হাজার ৩৮৮ টাকা পরিশোধের পর সোহেল রানাকে গাছগুলো কাটার কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী ১ থেকে ১০ জুলাই গাছ কাটার সময় নির্ধারিত থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করা হয়।

গত ৬ নভেম্বর সরেজমিনে দেখা যায়, নিলামে বিক্রি হওয়া গাছের পাশাপাশি জীবিত আকাশমণি, ঝাউ ও বাবলাগাছ কেটে ট্রলারে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক গাছে বন বিভাগের নির্ধারিত সিল না থাকা এবং একই ক্রমিক নম্বরে একাধিক গাছ চিহ্নিত করার অনিয়মও দেখা গেছে। এমনকি গাছ কাটার আলামত নষ্ট করতে কয়েকটি গাছের গোড়ায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রেঞ্জ কর্মকর্তা জিয়াউল ইসলামের যোগসাজশে এসব গাছ কাটার সুযোগ তৈরি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সোহেল রানা দাবি করেন, তাঁরা শুধু নিলামে কেনা ঝড়ে পড়া গাছই কেটেছেন।

রেঞ্জ কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আকাশমণি গাছের চারটি খণ্ড উদ্ধার করা হয়েছে এবং বনে আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঞা জানান, নির্ধারিত সীমার বাইরে একটি আকাশমণি গাছ অবৈধভাবে কাটার বিষয়টি ধরা পড়েছে। অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বরগুনা জ

বেতাগীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বরগুনা জ

ad300