ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

লামা হাসপাতালে চিকিৎসাসেবার নতুন দিগন্ত: চালু হলো ডেন্টাল ও আল্ট্রাসনোগ্রাফি ইউনিট

  • প্রকাশের সময় : Jun 17, 2026 ইং
লামা হাসপাতালে চিকিৎসাসেবার নতুন দিগন্ত: চালু হলো ডেন্টাল ও আল্ট্রাসনোগ্রাফি ইউনিট ছবির ক্যাপশন: লামা হাসপাতালে চিকিৎসাসেবার নতুন দিগন্ত: চালু হলো ডেন্টাল ও আল্ট্রাসনোগ্রাফি ইউনিট
ad728
আজিজুল হাকিম তুহিন, লামা প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে চালু হলো ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা। এর ফলে উপজেলার সাধারণ মানুষ এখন স্থানীয়ভাবে দাঁতের চিকিৎসা ও আল্ট্রাসনোগ্রাফি সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত বুধবার (১৭ জুন) সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সেবার উদ্বোধন ও ফলক উন্মোচন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আমির হোসেন আমু।

দীর্ঘদিন ধরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ও আল্ট্রাসনোগ্রাফি সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে হতো। নতুন করে এ দুটি সেবা চালু হওয়ায় স্থানীয় জনগণের সময়, অর্থ ও ভোগান্তি অনেকাংশে কমবে। আধুনিক চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অবকাঠামো ও সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা পুনরায় চালু করা হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন সেবা ইউনিটগুলো পরিদর্শন করেন এবং এর সফল পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে হামে আক্রান্ত ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

আমতলীতে হামে আক্রান্ত ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

ad300