ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশের সময় : Jun 22, 2026 ইং
বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান গ্রেফতার ছবির ক্যাপশন: বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ad728
সুমন দাস  বরগুনা: গত বছরের নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনার সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার দিবাগত রাত তিনটায় বরগুনা সদর থানা পুলিশ শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন ১নং বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ১নং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার উপ-পরিদর্শক মো. আজিজ জানান, বরগুনা সদর থানার বিস্ফোরক আইনের মামলা নং ৫২/২৫, জিআর নং ৫৪২-এ তাকে গ্রেফতার করা হয়েছে। ভিন্ন ভিন্ন তিনটি নাশকতার ঘটনার অভিযোগে গত বছর এই মামলা রুজু হয়। এ মামলায় স্বপন সরাসরি এজাহারভুক্ত আসামি না হলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে স্বপনের স্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার স্বামী শহরের নিজ বাসায় অবস্থান করছিলেন। তিনি কখনো কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তিনি আরও বলেন, “আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী গুরুতর অসুস্থ। তিনি চোখে দেখতে পান না, কথাও বলতে পারেন না। আমি চাকরি করি। আমার স্বামীই একমাত্র তার বাবাকে দেখাশোনা করতেন। রাত তিনটায় পুলিশ তাকে নিয়ে যায়।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

২ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

ad300