নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী আজগরকাঠি বাজারে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলটোনা ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ---
উক্ত সভায় এলাকাবাসী রাস্তাঘাট, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। চেয়ারম্যান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকটি সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় শফিকুজ্জামান মাহফুজ বলেন, নলটোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবায় তিনি সবসময় পাশে রয়েছেন। আজগরকাঠি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে সর্বত্র সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News