ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পদ্মা সেতু ও কচুয়া-বেতাগী সড়কে পায়রা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সচিব

  • প্রকাশের সময় : Jul 11, 2026 ইং
পদ্মা সেতু ও কচুয়া-বেতাগী সড়কে পায়রা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সচিব ছবির ক্যাপশন: পদ্মা সেতু ও কচুয়া-বেতাগী সড়কে পায়রা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সচিব
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গত ১০ জুলাই (শুক্রবার) পদ্মা সেতু সাইট অফিস এবং কচুয়া-বেতাগী সড়কে পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ, প্রকল্প পরিচালক, সাইট অফিসের কর্মকর্তা, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সচিব প্রকল্প এলাকায় বৃক্ষের চারা রোপণ করেন এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় প্রকল্প কর্তৃপক্ষ জানায়, প্রকল্পের আওতায় মোট ২,০০০টি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদ্মা সেতু এলাকায় ২০২৬ সালের জন্য নির্ধারিত ১৫,০০০টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৭,৬২২টি বৃক্ষ রোপণ সম্পন্ন হয়েছে। সচিব তাঁর বক্তব্যে বলেন, দেশের যোগাযোগ অবকাঠামোকে বিশ্বমানের, আধুনিক ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও টানেলে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ব্যবস্থা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি চলমান কার্যক্রম মূল্যায়ন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
প্রতিমন্ত্রী মীর সাহেআলমকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে বরগু

প্রতিমন্ত্রী মীর সাহেআলমকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে বরগু

ad300