ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু ছবির ক্যাপশন: বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু
ad728
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় বরগুনা সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন বরগুনা ও বরগুনা সদর উপজেলা ভূমি অফিস যৌথভাবে এ মেলার আয়োজন করে।
সারা দেশের মতো বরগুনাতেও আয়োজিত এ মেলার কেন্দ্রীয় উদ্বোধন ঢাকায় অনুষ্ঠিত হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বরগুনার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এবং জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে। তিনি বলেন, ভূমি মেলা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে এবং ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসময় তিনি জেলার নাগরিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজকে মেলায় অংশ নিয়ে আধুনিক ভূমিসেবার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান।

মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমিসেবা নিশ্চিত করা, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং প্রযুক্তিনির্ভর নতুন সেবাগুলোর সঙ্গে সাধারণ মানুষের সরাসরি পরিচয় ঘটানো।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন মেলা চলবে। মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজাম্যাপ সংক্রান্ত সেবা বিষয়ে বিস্তারিত ধারণা পাচ্ছেন।

এছাড়া জনসাধারণের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) স্বজল চন্দ্র শীল, শাওন মজুমদার সুমন সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দৈনিক শেষকথার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতি।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়ে

বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়ে

ad300