‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় সরকারের অগ্রাধিকারভুক্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় মতবিনিময়

  • প্রকাশের সময় : Oct 10, 2026 ইং
বরগুনায় সরকারের অগ্রাধিকারভুক্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় মতবিনিময় ছবির ক্যাপশন: বরগুনায় সরকারের অগ্রাধিকারভুক্ত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় সরকারের অগ্রাধিকারভুক্ত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সোলার প্যানেল স্থাপন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। গত শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব শামীমা ইয়াসমিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বরগুনা শহরকে ডেঙ্গুমুক্ত করতে পৌরসভার পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি সরকারের অগ্রাধিকারভুক্ত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খনন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে খোঁজখবর নেন। এসব কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান,বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম শাহাজাদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বদরুল আলম, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়াউদ্দিন এবং কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। সভায় বরগুনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের অগ্রাধিকারভুক্ত কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা, আন্তদপ্তর সমন্বয় জোরদার এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে গণসংবর্ধনা

বরগুনায় নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে গণসংবর্ধনা

ad300