বেতাগী প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বরগুনার বেতাগীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কবির। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে বেতাগী সরকারি হাইস্কুল মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News