বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম জানান, বামনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে কোথাও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি দেখা যায়নি। উপজেলার বিভিন্ন মন্দিরে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। বামনা উপজেলা সদর সার্বজনীন মন্দির পরিদর্শনকালে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফান্ডের আহ্বায়ক পরিমল চন্দ্র কর্মকার, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক সমীর রঞ্জন দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বামনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম
- প্রকাশের সময় : Oct 20, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার বামনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম ও স্থানীয় নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News