বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব শিশুটিকে দেখতে যান। এ সময় শিশুটির জন্য পাঁচ সেট পোশাক, দুটি তোয়ালে, একটি বিছানাসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। শিশুটির সার্বিক কল্যাণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে গতকাল বিকেলে সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের সামনে একটি দোকানের পেছনে নারিকেলগাছের পাশ থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা জীবিত নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির নাড়ি কাটা হয়নি এবং শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ছিল। পরে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাড়ি কেটে প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে শিশুটি উদ্ধারকারী তারিফ হাওলাদারের হেফাজতে রয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বামনায় ব্যাগে রেখে যাওয়া নবজাতকের পাশে প্রশাসন
- প্রকাশের সময় : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: বামনায় ব্যাগে রেখে যাওয়া নবজাতকের পাশে প্রশাসন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News