ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ডিসি তাছলিমা আক্তার:

  • প্রকাশের সময় : Jun 22, 2026 ইং
বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ডিসি তাছলিমা আক্তার: ছবির ক্যাপশন: বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ডিসি তাছলিমা আক্তার:
ad728
বরগুনা প্রতিনিধি : বরগুনা সদরের পরীরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় এবং পিতাম্বরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ADM সজল চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), বরগুনা সদর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং শিক্ষার গুণগত মান বজায় রাখতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে কোনো অনৈতিক কার্যক্রমে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। একই দিনে পিতাম্বরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক অফিসের দৈনন্দিন কার্যক্রম, সেবাগ্রহীতাদের উপস্থিতি, রেকর্ডপত্র সংরক্ষণ এবং অনলাইন সেবার অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি ভূমি সেবা প্রত্যাশীদের হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে ভূমি উন্নয়ন কর আদায় ও নামজারি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

ad300