চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর থানার রায়ের বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বরগুনার এক যুবককে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাসেল মিয়া (৩৭) বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকার গোলাম মোস্তফার ছেলে। শনিবার (৮ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে-
পুলিশ জানায়, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই সমীর দাসের নেতৃত্বে এএসআই হান্নান উদ্দিন, কনস্টেবল জাহিদ ও ইমরান অভিযানে অংশ নেন। এ সময় রাসেল মিয়াকে আটক করে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা সদর উপজেলার বাসিন্দা হওয়ায় চাঁদপুরের এ মাদক উদ্ধারের ঘটনায় বরগুনার সংশ্লিষ্টতা রয়েছে!
দৈনিক শেষকথা Seshkatha News