ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় বনরক্ষীদের ওপর হামলা ও আটককৃত হরিণ ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র

  • প্রকাশের সময় : May 13, 2026 ইং
পাথরঘাটায় বনরক্ষীদের ওপর হামলা ও আটককৃত হরিণ ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র ছবির ক্যাপশন: পাথরঘাটায় বনরক্ষীদের ওপর হামলা ও আটককৃত হরিণ ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় সুন্দরবনে অভিযান চালিয়ে হাতেনাতে আটক এক হরিণ শিকারিকে বনরক্ষীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ শিকারি দলের হামলায় বন বিভাগের এক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের এবং নৌকাচালক অপূর্ব কুমার সাহা। পরে তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার দুপুরে শিকারি দলের মূল হোতা কুদ্দুস রাজাসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে বাংলাদেশ বন বিভাগ এর পক্ষ থেকে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। কুদ্দুস রাজা চরদুয়ানী এলাকার মৃত হাকিম রাজার ছেলে বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর থেকে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের শূয়োরগুদি এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় একদল হরিণ শিকারিকে দেখে তাদের আটক করার চেষ্টা করা হয়।

বনরক্ষীরা বনের আড়ালে অবস্থান নিলে শিকারি দলের নেতা কুদ্দুস রাজা ট্রলার নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে বনের ভেতরে লুকিয়ে থাকা শিকারিদের ট্রলারে তুলে লোকালয়ের দিকে পালানোর সময় বনরক্ষীরা ধাওয়া করেন। একপর্যায়ে কালিয়ার খাল এলাকায় গিয়ে একজন শিকারিকে আটক করা হয়।

আহত কর্মকর্তা মো. আল জাবের বলেন, “এক শিকারিকে ধরার সঙ্গে সঙ্গে ১০-১২ জনের একটি দল দা ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে এবং নৌকাচালককে পিটিয়ে জখম করে আটক শিকারিকে ছিনিয়ে নিয়ে যায়।”

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, হরিণ শিকারি ধরতে গিয়ে হামলার শিকার বনরক্ষীদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে মো. শামিনুল হক জানান, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে ৫ কিমি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

তালতলীতে ৫ কিমি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ad300