ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

  • প্রকাশের সময় : Jun 28, 2026 ইং
বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ ছবির ক্যাপশন: বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ
ad728
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে কোডেকের মাইক্রোফাইন্যান্স ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্যোগে ৬০ জন কৃষকের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। গত রোববার (২৮ জুন ২০২৬) কোডেক পরীরখাল শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার এম.বালিয়াতলী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। কোডেক পরীরখাল শাখার শাখা ব্যবস্থাপক মো. সজীব হোসেনের সভাপতিত্বে এবং উপ-শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলটোনা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ভাস্কর চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন, এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক অলিউল্লাহ্ ইমরান, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, ইউপি সদস্য মো. ইলিয়াস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. সজীব হোসেন বলেন, প্রান্তিক কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদনশীলতা বাড়াতে কোডেক নিয়মিত কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত মানের ধানের বীজ কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষ অতিথি মো. মনিরুজ্জামান বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। প্রান্তিক কৃষকদের জন্য কোডেকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি ভাস্কর চন্দ্র সাহা বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজের ব্যবহার কৃষিকে আরও লাভজনক করে তুলছে। কৃষকদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও কৃষকের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

অনুষ্ঠান শেষে ৬০ জন প্রান্তিক কৃষকের হাতে উন্নত জাতের ধানের বীজ তুলে দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একুশে টিভির ২৭ বছর পূর্তি অনুষ্ঠানে গণতন্ত্র ও গণমাধ্যম ভূমি

একুশে টিভির ২৭ বছর পূর্তি অনুষ্ঠানে গণতন্ত্র ও গণমাধ্যম ভূমি

ad300