‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বরগুনায় জেলেদের তালিকায় অনিয়মের অভিযোগ, বঞ্চিত প্রকৃত জেলেরা

  • প্রকাশের সময় : Oct 25, 2026 ইং
বরগুনায় জেলেদের তালিকায় অনিয়মের অভিযোগ, বঞ্চিত প্রকৃত জেলেরা ছবির ক্যাপশন: বরগুনায় জেলেদের তালিকায় অনিয়মের অভিযোগ, সরকারি সহায়তা থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলেদের তালিকা প্রণয়ন ও হালনাগাদে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। স্থানীয় জেলেদের দাবি, তালিকায় অপ্রকৃত জেলেদের অন্তর্ভুক্তির কারণে মাছ ধরাকে জীবিকার একমাত্র অবলম্বন করা অনেক পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫২ হাজার ৪৭৬ জন। তবে স্থানীয়দের দাবি, প্রায় অর্ধলাখ অনিবন্ধিত প্রকৃত জেলে রয়েছেন। বিশেষ করে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরতে না পারায় এসব পরিবার খাদ্যসংকট, ঋণ ও আর্থিক অনিশ্চয়তায় পড়েছে। নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ থাকলেও অনিবন্ধিতরা এ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, ২৪ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২৫৯টি অভিযান ও ৬৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ১২৭ কেজি ইলিশ এবং ৫ লাখ ৫০ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞাকালীন ভিজিএফ কর্মসূচিতে বরাদ্দ করা ৯৮৬ দশমিক ৭২৫ মেট্রিক টন চালের মধ্যে ৯৩৯ দশমিক ২২৫ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। জেলেদের তালিকা হালনাগাদে রাজনৈতিক চাপের অভিযোগও উঠেছে। স্থানীয়রা অনিয়ম তদন্ত, উপকারভোগীদের পেশাগত পরিচয় যাচাই এবং প্রকৃত জেলেদের নিবন্ধনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নিরপেক্ষভাবে তালিকা যাচাই করা হলে সরকারি সহায়তা প্রকৃত জেলেদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যসেবায় বরগুনার জেলা প্রশাসকের মন্ত্রিসভায় পেশ করা

স্বাস্থ্যসেবায় বরগুনার জেলা প্রশাসকের মন্ত্রিসভায় পেশ করা

ad300