ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

আমতলীতে বসতঘরে হামলা, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : Sep 2, 2026 ইং
আমতলীতে বসতঘরে হামলা, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন: আমতলীতে বসতঘরে হামলা, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে বসতঘরে হামলা, ভাঙচুর, খড়ের গাদায় আগুন দেওয়া, চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মমতাজ বেগম নামে এক নারী। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী দিন  বুধবার (২ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ অভিযোগ দায়ের করেন মমতাজ বেগম। মামলায় পশ্চিম চিলা গ্রামের আঃ লতিফ খান, শাহজাহান খান, দুলাল বয়াতী, আনেচ গাজী, জুয়েল গাজী ও রাজ্জাককে আসামি করা হয়েছে। মামলার বাদী মমতাজ বেগমের অভিযোগ, তাঁর স্বামী বর্তমানে কারাগারে থাকায় তিনি বাড়িতে একা বসবাস করছেন। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হন। অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে দরজা খুলতে বলেন এবং গালাগাল করেন। দরজা না খোলায় তারা ঘরের দরজা-জানালা কোপানো ও পিটিয়ে ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে আবারও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন মমতাজ বেগম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির পাশে রাখা নাড়াখড়ের গাদায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এতে খড়ের গাদা পুড়ে যায়। পাশাপাশি আগুনের তাপে নারিকেল, সুপারি, কলাসহ বিভিন্ন গাছপালারও ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে। মমতাজ বেগমের ভাষ্য, ভয়ে তিনি ঘরের ভেতর থেকে পুরো ঘটনা দেখলেও কোনো প্রতিরোধ করতে পারেননি। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে চলে যান।

অভিযোগের বিষয়ে দুলাল বয়াতীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের ফাঁসাতে মমতাজ বেগম নিজেই খড়ের গাদায় আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলাটি বর্তমানে আদালতের প্রক্রিয়াধীন রয়েছে---

রাসেল মিয়া, আমতলী প্রতিনিধি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ! মাংস ফেলে পালাল কসাই!

বামনায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ! মাংস ফেলে পালাল কসাই!

ad300