ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় আধা কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আটক:

  • প্রকাশের সময় : May 8, 2026 ইং
বরগুনায় আধা কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আটক: ছবির ক্যাপশন: বরগুনায় আধা কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আটক:
ad728
মোঃ সাগর, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুমড়াখালী ফুলতলা আবাসনের সামনে ফুলতলা-আপগ্রেড বাজারগামী পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম ও ২০০ গ্রামসহ মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান কালে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাথে একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— সাথী আক্তার রুবী (২৫), কুমড়াখালী নতুন আবাসনের বাসিন্দা এবং মোঃ দুলাল হাওলাদার (৪২), ফুলতলা এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সাথী আক্তার রুবী এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছিল!

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আলীম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদ্মা সেতু ও কচুয়া-বেতাগী সড়কে পায়রা সেতুর প্রকল্প এলাকা পরি

পদ্মা সেতু ও কচুয়া-বেতাগী সড়কে পায়রা সেতুর প্রকল্প এলাকা পরি

ad300