‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার এক যুবকসহ সন্ত্রাসী পিচ্চি আল-আমিনের পাঁচ সহযোগী গ্রেপ্তার!

  • প্রকাশের সময় : Oct 4, 2026 ইং
বরগুনার এক যুবকসহ সন্ত্রাসী পিচ্চি আল-আমিনের পাঁচ সহযোগী গ্রেপ্তার! ছবির ক্যাপশন: বরগুনার এক যুবকসহ সন্ত্রাসী পিচ্চি আল-আমিনের পাঁচ সহযোগী গ্রেপ্তার!
ad728

ঢাকা প্রতিনিধি: রাজধানীর রামপুরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারদের মধ্যে একজনের বাড়ি বরগুনায় এবং চারজনের বাড়ি ঝালকাঠিতে। এসআরবি-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, আল-আমিন ঝালকাঠি থেকে সমমনা লোকজনকে ঢাকায় এনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে। এর আগে ১ অক্টোবর রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনসহ তিনজনকে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে, আল-আমিনের দেওয়া তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ৩ অক্টোবর কুঞ্জবন এলাকায় মো. কাওছার খানকে গ্রেপ্তার করা হয়। পরে খিলগাঁওয়ের একটি টিনশেড ঘর থেকে একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসআরবি আরও জানায়, কেরানীগঞ্জ থেকে পৃথক অভিযানে ২১৬টি সুইচগিয়ার চাকুসহ এসএম রবিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় এলজিইডির সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত

বরগুনায় এলজিইডির সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত

ad300