ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে — বিএসএস কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ

  • প্রকাশের সময় : Mar 22, 2026 ইং
নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে — বিএসএস কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ ছবির ক্যাপশন: বিএসএস কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ
ad728
স্টাফ রিপোর্টার, বরগুনা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘BSS Sci Magic Carnival 2026’। বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই কার্নিভালের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব Nurul Islam Moni

রোববার (২২ মার্চ) সকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্নিভালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ Nurul Islam Moni বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তিনি বলেন, নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কার্নিভালে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী, সায়েন্স অলিম্পিয়াড এবং চমকপ্রদ ম্যাজিক শোর আয়োজন করা হয়েছে। এসব আয়োজন শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় ম্যাজিশিয়ান Rashed Sikdar, যিনি ‘বাংলার Mr. Bean’ নামে পরিচিত। তার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিয়েছে।

আয়োজকরা জানান, বিজ্ঞানকে সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয়ভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাই এ কার্নিভালের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুশ্চিন্তায় বরগুনার তরমুজ চাষিরা, পরিবহন সংকটে বাজারজাতকরণে

দুশ্চিন্তায় বরগুনার তরমুজ চাষিরা, পরিবহন সংকটে বাজারজাতকরণে

ad300