ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় সরকারি জমি দখল করে সাবেক এমপির সিন্ডিকেটের বহুতল ভবন নির্মাণ

  • প্রকাশের সময় : Jun 2, 2026 ইং
বরগুনায় সরকারি জমি দখল করে সাবেক এমপির সিন্ডিকেটের বহুতল ভবন নির্মাণ ছবির ক্যাপশন: বরগুনায় সরকারি জমি দখল করে সাবেক এমপির সিন্ডিকেটের বহুতল ভবন নির্মাণ
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে সরকারি জমি জবর-দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে স্থানীয় সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও তার সহযোগীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেছে।

ভূমি অফিস ও পাউবো সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রায় ১০ একরের বেশি খাস জমি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য ১০ কোটি টাকারও বেশি। স্থানীয় একটি সিন্ডিকেট তৈরি করে সাবেক এমপি রিমন ও তার সহযোগীরা চুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ করে দেয়। প্রতি স্থাপনার জন্য ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া বনের জমি প্লট আকারে বিক্রি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে এই চক্রটির বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েক বছরে ওই সরকারি জমিতে প্রায় ১৫-২০টি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। স্থানীয়রা জানান, এই অবৈধ দখলের প্রতিবাদ করতে গিয়ে অতীতে বনবিভাগের কর্মীরা হামলার শিকার হয়েছেন। স্থাপনা নির্মাণে বাধা দিতে গিয়ে বিট কর্মকর্তাসহ সাতজন কর্মী সিন্ডিকেটের সদস্যদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে সরকারি এই জমি উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

ad300