ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর

  • প্রকাশের সময় : Jul 28, 2026 ইং
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক|পাথরঘাটা,বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার বেড়িবাঁধের ভাঙন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পদ্মা এলাকায় যুব নেটওয়ার্ক অ্যাক্টিভিস্তার নেতৃত্বে এবং এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, তরুণ-তরুণী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। “প্রতিশ্রুতি নয়, এখনই টেকসই বেড়িবাঁধ চাই—নিরাপদ পাথরঘাটা গড়তে চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সগির আলম। এ সময় বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান, সমাজসেবক মো. মেহেদী হাসান সিকদার, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, প্রথম আলোর প্রতিনিধি মো. আমিন সোহেল এবং ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহআলম। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে নদীভাঙনের কারণে মানুষের জীবন, জীবিকা ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রতিবছর অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। তাই ক্ষণস্থায়ী সংস্কারের পরিবর্তে টেকসই ও কার্যকর বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম চালানো হলেও এ সংকট সমাধানে সরকারের বৃহৎ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপকূলবাসীর দাবি নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও অ্যাক্টিভিস্তা বরগুনার সদস্য মো. সালমান বলেন, এই প্রচারাভিযানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চান তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আয়োজকদের মতে, এটি শুধু একটি সচেতনতামূলক কর্মসূচি নয়; বরং উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তা রক্ষায় একটি জরুরি মানবিক দাবি। তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ad300