ঢাকা প্রতিনিধি: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলা শাখার নেতাকর্মীরা। গত রোববার (৩১ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে মিছিলের নেতৃত্ব দেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, উল্লেখযোগ্যদের মধ্যে স্পষ্ট ছবিতে দেখা যায় বেতাগী ছাত্রলীগের সিফাত সিকদারসহ ১৫ থেকে ২০ জনের একটি ঝটিকা মিছিলের চিত্র। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ আসবে, বাংলাদেশ হাসবে’-সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তৌশিকুর রহমান ইমরান তার নিজের ফেসবুক আইডি থেকে! কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা সরে যান বলে জানা গেছে। এ বিষয়ে মাওয়া থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
ক্ষমতাচ্যুত হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল!
- প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ক্ষমতাচ্যুত হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News