বরগুনা জেলা প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মিজান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুর রহমান জুলহাস, সদস্য সচিব মিলন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক কমল বিশ্বাস, বরগুনা পৌর শ্রমিক দলের আহ্বায়ক কামাল হোসেন খোকন, বরগুনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান এবং উপজেলা তাঁতীদলের সভাপতি বিপ্লব মাদবরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বরগুনায় শ্রমিক দলের যৌথ বিক্ষোভ
- প্রকাশের সময় : Sep 30, 2026 ইং
ছবির ক্যাপশন: সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বরগুনায় শ্রমিক দলের যৌথ বিক্ষোভ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News