ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় এনজিও সমন্বয় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 14, 2026 ইং
বরগুনায় এনজিও সমন্বয় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় এনজিও সমন্বয় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এনজিও সমন্বয় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে এনজিওগুলোর সঙ্গে সমন্বয় জোরদার, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের পক্ষে সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এতে জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “বরগুনার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি সেবামূলক কার্যক্রম যেন প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসন সবসময় এনজিওগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সভায় অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিরাও জেলার সার্বিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে বরগুনার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
উন্নয়নের খেসারত না অবহেলা! ড্রেন না থাকায় বৃষ্টিতেই থমকে যায়

উন্নয়নের খেসারত না অবহেলা! ড্রেন না থাকায় বৃষ্টিতেই থমকে যায়

ad300