‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বেতাগীতে ল্যাংগুয়েজ, ডিবেটক্লাব উদ্বোধন, শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা ও সচেতনতা

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
বেতাগীতে ল্যাংগুয়েজ, ডিবেটক্লাব উদ্বোধন, শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা ও সচেতনতা ছবির ক্যাপশন: Betagi Language, Debate Club inaugurated, Cyber ​​Security and Awareness - #Daily_Seshkatha_Barguna_News
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিতর্ক ও ভাষাচর্চার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকের অপব্যবহার ও কুফল বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি ডিবেট ও ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাবের উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তি উপস্থাপনের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সচেতনতামূলক আলোচনা সভায় শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সতর্কতা, সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায় এবং অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ ও যৌতুকের কুফল এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের অপব্যবহার ও এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি যুক্তিবোধ, ভাষা ও যোগাযোগ দক্ষতা এবং সামাজিক ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সুশিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

ad300