ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ঘূর্ণিঝড় প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বরগুনায় মাঠ মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 16, 2026 ইং
ঘূর্ণিঝড় প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বরগুনায় মাঠ মহড়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ঘূর্ণিঝড় প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বরগুনায় মাঠ মহড়া অনুষ্ঠিত
ad728
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ প্রস্তুতিমূলক মাঠ মহড়া।

শনিবার (১৬ মে) বিকেল ৪টায় বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজ। এছাড়াও জাগো নারীর পরিচালক হাসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুড়িরচর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এ মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি, আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরে যাওয়া, জরুরি সেবা কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী ও অনুশীলন করা হয়।

মহড়াটি বাস্তবায়নে সহযোগিতা করে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর সহযোগী প্রতিষ্ঠানের আওতাধীন Resilience Innovation Program (RIP), AA, SRSP ও CRI প্রকল্প।

বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির বলেন, “উপকূলীয় এলাকার মানুষকে দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে দুর্যোগজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় বাস্তবধর্মী প্রস্তুতি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

ad300