ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jun 13, 2026 ইং
বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ad728
আতিকুর রহমান ইশতি, বরগুনা প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বরগুনায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) এবং জেলা প্রশাসন, বরগুনার সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন এনএপিডির পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ড. প্রকৌশলী মো. আবদুর রসিদ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ। কর্মশালার প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শওকত হোসেন মেহেরাজ। এছাড়া আলোচনায় বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন ক্রমেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের কারণে মানুষ তাদের বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট জেলেরা অর্থনৈতিক সংকটে পড়ে ঋণ ও সুদের জালে আবদ্ধ হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি কৃষি জমিতে প্রবেশ করায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ, কৃষি ও মৎস্য খাতে অভিযোজনমূলক উদ্যোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

ad300