‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ!

  • প্রকাশের সময় : Sep 22, 2026 ইং
বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ! এছাড়াও গতকাল রাতে বরগুনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্ভু পুত্র সুনাম দেবনাথ এর শ্বশুর অমল কৃষ্ণ তালুকদারকে তার নিজ বাসা থেকে গ্রে/ফ/তার করেছে বরগুনা থানা পুলিশ!!
ad728


বরিশাল প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ও গোপন তৎপরতার মধ্যে বরগুনার বেতাগী উপজেলার দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার এবং ফুলতলা গ্রামের অনু শিকদারের ছেলে রঞ্জু শিকদারের দিকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিজ উপজেলা বেতাগীর বাইরে পার্শ্ববর্তী বাকেরগঞ্জের নিয়ামতিতে বসবাসের সুযোগ নিয়ে তারা স্থানীয় ও বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সংগঠিত করার চেষ্টা করছেন!

গোপন সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বেতাগীর বিবিচিনি ও বাকেরগঞ্জের নিয়ামতি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা চলছে। এ জন্য কিছু নেতাকর্মীকে অর্থায়নের মাধ্যমে পুনরায় সক্রিয় করার পাশাপাশি অনলাইনেও রাজনৈতিক প্রচারণা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে -

সম্প্রতি বরগুনার কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। আমতলী, তালতলী ও বেতাগীতে বিচ্ছিন্নভাবে ঝটিকা মশাল মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম!

সংশ্লিষ্ট সূত্রগুলো আরও দাবি করছে, নাসির হাওলাদার ও রঞ্জু শিকদার দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং আড়ালে গোপন তৎপরতার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছেন!

এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল, গোপন বৈঠক ও অনলাইন তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গিয়েছে।

এসব অভিযোগের বিষয়ে নাসির হাওলাদার ও রঞ্জু শিকদারের বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমে জানাজানি হওয়ার পরে বরিশাল ক্রাইমস-এ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জ ও বরগুনার কয়েকজন সাংবাদিক এসব বিষয়ে জানার চেষ্টা করলে একাধিকবার তাদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি- এমনকি তাদের মোবাইল নম্বর গুলো বন্ধ দেখাচ্ছে! 

এদিকে গতকাল রাতে বরগুনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্ভু পুত্র সুনাম দেবনাথ এর শ্বশুর অমল কৃষ্ণ তালুকদারকে তার নিজ বাসা থেকে গ্রে/ফ/তার করেছে বরগুনা থানা পুলিশ!!

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ৯৫ বছর বয়সী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ-

আমতলীতে ৯৫ বছর বয়সী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ-

ad300