ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা জোরদার: যৌথ বাহিনীর মহড়া ও বাজার মনিটরিং

  • প্রকাশের সময় : Mar 17, 2026 ইং
বরগুনায় ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা জোরদার: যৌথ বাহিনীর মহড়া ও বাজার মনিটরিং ছবির ক্যাপশন: বরগুনায় ঈদুল ফিতর উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া ও বাজার মনিটরিং
ad728
স্টাফ রিপোর্টার (ইমরান) বরগুনা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরগুনার গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তা জোরদার করতে যৌথ বাহিনীর মহড়া ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে বরগুনা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পৌর বাস টার্মিনাল এলাকা, গৌরীচন্না বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারি চালানো হয়। পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ঈদকে সামনে রেখে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। বরগুনার গুরুত্বপূর্ণ স্থান ও বাস টার্মিনালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ঈদ উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”

ঈদকে ঘিরে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন : চীফ হুইপ নুরুল ই

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন : চীফ হুইপ নুরুল ই

ad300