‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় বসতঘর ভাঙচুরের অভিযোগে গৃহবধূর মামলা!

  • প্রকাশের সময় : Sep 24, 2026 ইং
বরগুনায় বসতঘর ভাঙচুরের অভিযোগে গৃহবধূর মামলা! ছবির ক্যাপশন: বরগুনায় বসতঘর ভাঙচুরের অভিযোগে গৃহবধূর মামলা!
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকায় বসতঘর ভাঙচুর, মারধরের উদ্দেশ্যে খোঁজাখুঁজি ও হুমকির অভিযোগে মামলা করেছেন শিউলি আক্তার (৪৫) নামে এক গৃহবধূ -

গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬)- বরগুনা সদর থানায় দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে ইমদাদুল হক মিলনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর ছেলেকে মারধরের উদ্দেশ্যে খোঁজাখুঁজি করেন। তাঁদের না পেয়ে বসতঘরে ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শিউলি আক্তারের দাবি, ২০১৭ সালে নয়না মেম বালিয়াতলী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. বারী আজাদ বারেকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা নেই। এ বিষয়কে কেন্দ্র করে বারেকের প্রথম পক্ষের ছেলে ইমদাদুল হক মিলনের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয় এবং বিভিন্ন সময় তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, হামলার সময় ৩০ থেকে ৪০ জন লোক উপস্থিত ছিল। বর্তমানে তিনি ১০ বছরের ছেলেকে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছেন শিউলি আক্তার।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অ

বরগুনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অ

ad300