ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : Mar 21, 2026 ইং
নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি
ad728
স্টাফ রিপোর্টার, বরগুনা: জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি পাথরঘাটা সদর জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

আজ ঈদের দিন শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে স্থানীয় মুসল্লি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নামাজ শেষে এলাকাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সারাবিশ্বের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

এদিকে বরগুনার উন্নয়ন প্রসঙ্গে স্থানীয়দের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত বরগুনা জেলার মানুষ উন্নয়নের মূলধারায় যুক্ত হওয়ার প্রত্যাশা করে আসছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, নদীবেষ্টিত ভূগোল এবং সম্ভাবনাময় জনশক্তি থাকা সত্ত্বেও নানা সীমাবদ্ধতার কারণে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন অনেকাংশেই থমকে ছিল।

যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, পর্যাপ্ত শিল্পকারখানার অভাব, শিক্ষার মানোন্নয়নে সীমাবদ্ধতা, আধুনিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং নদী ভাঙন— এসব সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে জেলার মানুষ। সম্ভাবনাময় এই জনপদে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবে অনেক উন্নয়ন সম্ভাবনা বাস্তবে রূপ পায়নি বলে মনে করেন স্থানীয়রা।
তবে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ার পর নূরুল ইসলাম মনির নেতৃত্বে বরগুনার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। জাতীয় পর্যায়ে তাঁর অবস্থান জেলার বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করতে পারে বলেও আশা প্রকাশ করছেন স্থানীয়রা।
ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নদী ভাঙন রোধ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, বরগুনার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং সম্মিলিত উদ্যোগ। এজন্য ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাদের আশা, সরকারের সহযোগিতা ও চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে বরগুনা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জেলায় পরিণত হবে, যেখানে আগামী প্রজন্ম গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে পুবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইন উ

তালতলীতে পুবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইন উ

ad300