ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বামনায় চুরির অভিযোগে ৩ জন গ্রেফতার, মাটির নিচের চোরাই মালামাল উদ্ধার!

  • প্রকাশের সময় : Sep 6, 2026 ইং
বামনায় চুরির অভিযোগে ৩ জন গ্রেফতার, মাটির নিচের চোরাই মালামাল উদ্ধার! ছবির ক্যাপশন: বামনায় বসতঘরে চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধার হওয়া মালামাল।
ad728

বামনা প্রতিনিধি : বরগুনার বামনায় একটি বসতঘরে চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকাসহ মোট ৫৭ হাজার ৩১০ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—আবদুল্লাহ খান (২০), রাসেল মুসুল্লি (২২) এবং ১৭ বছর বয়সী এক কিশোর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রামের অটোরিকশাচালক কামাল মোল্লা বাড়ি না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে শোকেসের ড্রয়ার থেকে মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরির বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এমাদুল হক নামে এক ব্যক্তির বসতঘরের পেছনে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক জোড়া সোনার রিং, একটি নাকফুল, দুই ভরি রূপার নুপুর ও নগদ ৩ হাজার ৩১০ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কামাল মোল্লা বামনা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
৯ আগস্ট ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা: 9-

৯ আগস্ট ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা: 9-

ad300