‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় ফের বাড়ছে ডেঙ্গু, ২৫ দিনে আক্রান্ত ৫৫৬

  • প্রকাশের সময় : Sep 28, 2026 ইং
বরগুনায় ফের বাড়ছে ডেঙ্গু, ২৫ দিনে আক্রান্ত ৫৫৬ ছবির ক্যাপশন: বরগুনায় হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী
ad728

বরগুনা প্রতিনিধি: বরিশাল বিভাগের মধ্যে গত বছর ডেঙ্গুর বড় প্রাদুর্ভাবের পর চলতি বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বর মাসে বরগুনায় ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই জেলায় নতুন করে ৫৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে বরগুনায় মোট ১ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ১৩ জন, বেতাগীতে ২, আমতলীতে ৩ এবং পাথরঘাটায় ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। চলতি বছরে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে গত বছর বরগুনায় সরকারি হিসাবে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছিল। ওই বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা অনেক কম বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে

বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে

ad300