আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমানের সঙ্গে গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমতলী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় বক্তারা আমতলীর শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন। নবনিযুক্ত ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান সকলের সহযোগিতা কামনা করে আমতলীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
আমতলীতে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা
- প্রকাশের সময় : Sep 7, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে নবনিযুক্ত ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News