বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)। গত শনিবার (২৪ অক্টোবর ২০২৬) তিনি সদর কোর্ট পরিদর্শন করেন। এ সময় সদর কোর্টের পুলিশ পরিদর্শক উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রমের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এ পরিদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।পরিদর্শনকালে সদর কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার।
বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা
- প্রকাশের সময় : Oct 24, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনা সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। এ সময় তিনি আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News