ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্তকরণ

  • প্রকাশের সময় : May 22, 2026 ইং
বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্তকরণ ছবির ক্যাপশন: বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্তকরণ
ad728
হাফিজুর রহমান: বরগুনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করেছে বরগুনা জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরবর্তীতে উদ্ধারকৃত রেনুপোনাগুলো জীববৈচিত্র্য রক্ষায় বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।
শুক্রবার (২২ মে) রাত আড়াইটার দিকে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ট্রাক থেকে ২২৭টি ড্রামে সংরক্ষিত বিপুল পরিমাণ রেনুপোনা জব্দ করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত রেনুপোনার সংখ্যা প্রায় ২২ থেকে ২৫ লাখ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাইফুল ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ এর উপস্থিতিতে রেনুপোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ট্রাকভর্তি অবৈধ রেনুপোনা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পোনা নদী থেকে প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হয়েছে। পরে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সেগুলো নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, নদী থেকে প্রাকৃতিকভাবে চিংড়ির পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চিংড়ি পোনা ধরার সময় প্রায় ৪৯৮টি অন্যান্য মাছ ও জলজ প্রাণীর পোনা নষ্ট হয়, যা ভবিষ্যৎ মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

মৎস্য বিভাগ জানায়, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সরকারি অনুমোদিত দুটি চিংড়ি হ্যাচারি রয়েছে। তবে জব্দকৃত রেনুপোনার ক্ষেত্রে কোনো বৈধ হ্যাচারির তথ্য বা লাইসেন্স পাওয়া যায়নি। অভিযানে মূল হোতাদের আটক করা সম্ভব না হলেও দুই ট্রাকচালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি রেনুপোনা পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাইফুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে রেনুপোনা আহরণ ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান চলমান থাকবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই এ সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!!

তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!!

ad300