ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে: হাসপাতালে মা ও ছোট ছেলে!

  • প্রকাশের সময় : Jul 11, 2026 ইং
বরগুনায় ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে: হাসপাতালে মা ও ছোট ছেলে! ছবির ক্যাপশন: বরগুনায় ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে: হাসপাতালে মা ও ছোট ছেলে!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে তার বড় ছেলে জুলহাস প্যাদার বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধা মা, ছোট ছেলে ও পুত্রবধূ আহত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম আঠারোগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধা কতভানু (৮৫) মৃত সেকান্দর প্যাদার স্ত্রী। তার পাঁচ সন্তান থাকলেও বর্তমানে তিন ছেলে ও এক মেয়ে জীবিত রয়েছেন। বড় ছেলে জুলহাস প্যাদা ও ছোট ছেলে ফেরদৌস প্যাদা একই বাড়িতে বসবাস করেন। অপর ছেলে বাবুল প্যাদা কর্মসূত্রে পরিবার নিয়ে ঢাকায় থাকেন।

পরিবারের সদস্যদের দাবি, বৃদ্ধা কতভানু দীর্ঘদিন ধরে ছোট ছেলে ফেরদৌস প্যাদার সঙ্গেই বসবাস করছেন। তার চিকিৎসা, ওষুধ ও দৈনন্দিন ব্যয়ভার বহন করে আসছেন ফেরদৌস। তবে নিজের চিকিৎসা ও ভরণপোষণের খরচের অংশ বড় ছেলে জুলহাস প্যাদার কাছে চাইলে তাকে প্রায়ই হয়রানির শিকার হতে হতো বলে অভিযোগ করেন বৃদ্ধা। ভুক্তভোগী কতভানুর অভিযোগ, শনিবার সন্ধ্যায় এ বিষয়কে কেন্দ্র করে বড় ছেলে জুলহাস প্যাদা, তার স্ত্রী ও সন্তানরা সকলে মিলে তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে ছোট ছেলে ফেরদৌস প্যাদা ও তার স্ত্রী শিউলি বেগমকেও তারা মারধর করেন!

আহত ছোট ছেলে ফেরদৌস প্যাদা বলেন, “আমার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে থাকেন। একার আয়ে সংসার চালানো ও মায়ের চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে। এ ঘটনা মা বুঝতে পেরে আমার বড় ভাইয়ের কাছে তার খরচের অংশ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করেন। আমি ও আমার স্ত্রী বাধা দিতে গেলে আমাদেরও মারধর করা হয় -

বর্তমানে আহত ৮৫ বছরের বৃদ্ধা কতভানু, তার ছোট ছেলে ফেরদৌস প্যাদা এবং পুত্রবধূ শিউলি বেগম সহ সকলেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিষয়ে অভিযুক্ত জুলহাস প্যাদার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ আগস্ট ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা: 9-

৯ আগস্ট ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা: 9-

ad300