ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

অর্থনৈতিক শুমারি-২০২৪ জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jun 16, 2026 ইং
অর্থনৈতিক শুমারি-২০২৪ জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অর্থনৈতিক শুমারি-২০২৪ জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি, ১৬ জুন ২০২৬: অর্থনৈতিক শুমারি-২০২৪ এর জাতীয় প্রতিবেদন বিষয়ক এক সেমিনার মঙ্গলবার বরগুনা জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস, বরগুনার যৌথ আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।

বরগুনা জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের এক বিশাল অংশ জুড়েই রয়েছে গ্রামীণ অর্থনীতি। জেলার মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৭০ দশমিক ৮৯ শতাংশই এখন গ্রামীণ এলাকায় অবস্থিত। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তা ও পারিবারিক ব্যবসার শক্তিশালী উপস্থিতির কারণে জেলায় অর্থনৈতিক পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৭টিতে।

সেমিনারে জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ্। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, বরগুনার উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। সেমিনারে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর জাতীয় প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জেলার অর্থনৈতিক কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠান ও সেবাখাত সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় শুমারির গুরুত্ব, তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই উন্নয়নে নির্ভুল পরিসংখ্যানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান তদন্তকারী মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেমিনারে জানানো হয়, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর আওতায় বরগুনা জেলার অর্থনৈতিক ইউনিটসমূহের হালনাগাদ তথ্য নিয়ে একটি ‘স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার’ তৈরি করা হয়েছে। এই তথ্যভান্ডার জেলার ব্যবসা-প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও পরিকল্পনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে কাজ করবে।

শুমারির চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বরগুনা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৭৪ হাজার ৬৭০টি। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে ৫২ হাজার ৯৩৩টি এবং শহরাঞ্চলে রয়েছে ২১ হাজার ৭৩৭টি ইউনিট। অন্যদিকে ধরনভিত্তিক বিন্যাসে দেখা গেছে, জেলায় স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৩৯ হাজার ২৪০টি এবং অস্থায়ী ইউনিটের সংখ্যা ১ হাজার ৬৪৩টি।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে, বরগুনা মূলত কৃষি, মৎস্য, পর্যটন এবং ক্ষুদ্র উদ্যোক্তা নির্ভর অর্থনীতির জেলা। শুমারির তথ্য অনুযায়ী গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ইউনিটের এই আধিক্য জেলার সামগ্রিক উন্নয়নের এক বিশাল সম্ভাবনা নির্দেশ করে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

ad300