আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার বাউন্ডারির পাশের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা থাকায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের নির্দিষ্ট কয়েকটি সড়কে নাগরিক সেবার কার্যক্রম দেখা গেলেও শহরের বাইরের ও সংযোগ সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। ফলে সড়কগুলো দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা। আমতলী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও সড়ক, ড্রেনেজসহ মৌলিক নাগরিক সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ভাষ্য, পৌরসভার শ্রেণি অনুযায়ী নাগরিক সেবা সর্বত্র নিশ্চিত করা প্রয়োজন।
সংশ্লিষ্টদের দাবি, পৌর এলাকার সব সড়ক সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হলে জনদুর্ভোগ কমবে।
দৈনিক শেষকথা Seshkatha News